মৌলভীবাজারে একদিনে ডায়রিয়ায় ৪৬ জন আক্রান্ত

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

মৌলভীবাজারে একদিনে ডায়রিয়ায় ৪৬ জন আক্রান্ত

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। জেলার ৭ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছেন ৪৬ জন।

 

বুধবার (২০ এপ্রিল) জেলা সিভিল সার্জন অফিসের দৈনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৪৬ জন রোগী ভর্তি হন। যার মধ্যে ২৫০ শয্যা হাসপাতালে ১০ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ১১ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১২ জন, শ্রীমঙ্গলে ৬ জন ও জুড়ি উপজেলায় ২ জন। এছাড়া এ সময়ের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন ৩৮ জন।

 

Manual2 Ad Code

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত পহেলা জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৫ হাজার ৪২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৬০ জন।

 

Manual2 Ad Code

জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন ও ওষুধ মজুত আছে।

Manual8 Ad Code

 

হঠাৎ করে গরম পড়ায় শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই সময়ে শিশুদের পানি ফুটিয়ে খাওয়ানো, স্যালাইন অথবা বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ানো এবং সহজে হজম হয় সেই খাবারই খাওয়ানো উচিত। তাহলে ডায়রিয়ার প্রকোপ কমবে। এছাড়াও শিশুদের খাওয়ার আগে অভিভাবকদের হাত পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code