সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি জুফেন গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি জুফেন গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ট্রেনের টিকেট কালো বাজারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সে দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি (কাজিরখলা) এলাকার বাসিন্দা মৃত আজির মিয়ার ছেলে মো: জুফেন আহমদ (২৭)।

 

রোববার (২৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক মংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯।

 

Manual6 Ad Code

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ক্যাম্প’র আভিযানিক দল শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ সুরমা থানাধীন বার্থখোলা যমুনা সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের এ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

Manual7 Ad Code

এ সময় তার কাছ থেকে ট্রেনের অনলাইন টিকেট, ৩০টি টিকেটের অনলাইন আবেদন কপি, ১টি কম্পিউটার সিপিইউ, মনিটর, প্রিন্টার ১টি ও সীমকার্ডসহ মোবাইল সেট জব্দ করা হয়।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ট্রেনের টিকেট ট্রেনযাত্রীদের কাছে দ্বিগুণ অথবা তারও বেশি মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। কাউন্টারে টিকিট সংকটের সুযোগ কাজে লাগিয়ে সিলেটে কালোবাজারিরা বেশ সক্রিয়। র‌্যাব আরও জানায়, তারা অনলাইনে ভিন্নভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে যাত্রীদের কাছে বিক্রি করছে।

 

Manual5 Ad Code

এবার তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে র‌্যাব সদস্যরা। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ কালোবাজারিদের টিকেট কালোবাজারি চক্রের সদস্য জুফেন আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

Manual5 Ad Code

 

র‌্যাব’র জিজ্ঞাসাবাদে জুফেন জানায়, ঈদ পূর্ববর্তী সময়ে এই প্রতারক চক্র বিশেষভাবে সক্রিয় থাকে।

 

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code