ইসরায়েলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

ইসরায়েলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) স্থায়ী সদস্য দেশগুলোর নির্বাহী কমিটির এক জরুরি সভায় যোগ দিয়ে বাংলাদেশের পক্ষে এই নিন্দা জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

Manual4 Ad Code

 

তিনি পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলে দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের শোক এবং গভীর সমবেদনা জানান।

 

রাষ্ট্রদূত বলেন, এই পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি মুসলিমদের পবিত্র মসজিদে প্রবেশে এবং ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া হচ্ছে। এটি খুবই দুঃখজনক বিষয়।

 

Manual8 Ad Code

রাষ্ট্রদূত সেখানে ইসলামী মতাদর্শ, সংস্কৃতির ওপর আঘাত ও দখলদারিত্বের মাধ্যমে ফিলিস্তিন মুসলিমদের উচ্ছেদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কোনো যুক্তি বা অজুহাতই নিরীহ বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ন্যায্যতা ও আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সমর্থন করতে পারে না।

 

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ আল আকসা মসজিদ এবং ফিলিস্তিন রাষ্ট্রের সমগ্র দখলকৃত ভূমিতে সহিংসতা এবং নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে চলমান নতুন কোনো সংকট ও সংঘাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ফিলিস্তিনের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান থেকে সরানো সঠিক হবে না বলেও তিনি উল্লেখ করেন।

 

জাবেদ পাটোয়ারী বলেন, জাতিসংঘে গৃহীত প্রস্তাব, আরব শান্তি উদ্যোগ এবং ‘কোয়ার্টেট রোড ম্যাপ’ অনুযায়ী ফিলিস্তিন সমস্যার একটি সামগ্রিক ও টেকসই সমাধানের বিষয়ে বাংলাদেশ তার নীতিগত অবস্থান অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিন সমস্যার সমাধানে ওআইসিকে আরো কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ জানান।

 

Manual3 Ad Code

সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি এই বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code