করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, নিহত ৪

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, নিহত ৪

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে বিস্ফোরণের ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য বিভাগের কাছে এ বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। সিন্ধু প্রদেশের পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

 

প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) মোস্তাক আহমেদ মেহের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহয়ের সঙ্গে ফোনালাপে নিহতের সংখ্যা নিশ্চিত করেন।

 

Manual7 Ad Code

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে তিনজনই চীনের নাগরিক। এরা হলেন- কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গিপিং, দিং মুপেং, চেন সা। নিহত অপর ব্যক্তির নাম গাড়িচালক খালিদ।

 

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এরা হলেন- ওয়্যাং ইউকিং ও হামিদ।

Manual6 Ad Code

 

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একটি সাদা ভ্যান আগুনে পুড়ে গেছে; পাশপাশের ঘরবাড়ির জানালাগুলোর কাঁচ ফেটে গেছে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code