করোনায় আরও ২ হাজার মৃত্যু, শনাক্ত প্রায় ৫ লাখ

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মে ৭, ২০২২

করোনায় আরও ২ হাজার মৃত্যু, শনাক্ত প্রায় ৫ লাখ

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১ হাজার ৯৪৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে সাড়ে তিন শতাধিক। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬২ লাখ ৭৪ হাজার ৩০৩ জনে পৌঁছেছে।

Manual4 Ad Code

 

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৪৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৪৭ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫১ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ৭০৩ জনে দাঁড়িয়েছে।

 

করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ২৬ জন এবং মারা গেছেন ২৪৮ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৬ হাজার ৮১২ জন মারা গেছেন।

 

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ১১৬ জন এবং মারা গেছেন ২৯১ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৯৪৭ জন এবং মারা গেছেন ১২৫ জন।

 

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫৪১ জন। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৭২৫ জন।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৩৭ জন। একই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১১৩ জন এবং মারা গেছেন ৩০ জন।

 

Manual2 Ad Code

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ২৫ জন, ইরানে ১২ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৪ জন, আয়ারল্যান্ডে ২৩ জন, নিউজিল্যান্ডে ২৩ জন, চিলিতে ১৭ জন, গুয়েতেমালায় ৩০ জন এবং ইন্দোনেশিয়ায় ১৭ জন মারা গেছেন।

 

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code