বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, নিহত বেড়ে ৫

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মে ১০, ২০২২

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, নিহত বেড়ে ৫

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ক্ষমতাসীন এক এমপি ও এক বিক্ষোভকারী নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া সংঘর্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (০৯ মে) রাতে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

Manual7 Ad Code

 

কলম্বো ন্যাশনাল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, কলম্বোর সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩৮ জন আহত ব্যক্তি হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।

Manual8 Ad Code

 

এর আগে পুলিশ বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছিলো, সংঘর্ষ চলাকালে কলম্বোর নিতাম্বুওয়া এলাকায় বিক্ষোভকারীরা এমপির গাড়ি ঘিরে ধরে। এ সময় এমপি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুই বিক্ষোভকারী গুরুতর আহত হন। পরে আহত দুইজনের মধ্যে এক বিক্ষোভকারী মারা যান।

 

বার্তা সংস্থা এএফপিকে শ্রীলঙ্কা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে এমপি পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। পরে হাজার হাজার বিক্ষোভকারী ওই ভবনটি ঘিরে ফেললে এমপি নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন।

 

Manual3 Ad Code

এদিকে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের কুরুনেগালাস্থ বাসভবনসহ রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ করেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

 

Manual1 Ad Code

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় চলমান আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে সরকারি সূত্র বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code