রাজনগরে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

রাজনগরে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

রাজনগর প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে মুনিয়া নদীতে ভাসমান অবস্থায় ফজল মিয়া (৭৫) নামের এ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

 

বুধবার (২৫ মে) সকালে স্থানীয় মুনিয়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৪ মে) দুপুরে নিজ গ্রামের এক বাড়িতে শিরনীর দাওয়াতে যান ফজল মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেন তার পরিবারের লোকজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় একজন একটি মৃহদেহ মুনিয়া নদীর শাহবাজপুর এলাকায় ভাসতে দেখেন।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

খবর পেয়ে গোবিন্দপুর গ্রাম থেকে স্বজনরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ফজল মিয়ার বলে শনাক্ত করেন।

 

Manual7 Ad Code

এলাকাবাসী ধারণা করছেন, বৃদ্ধ ফজল মিয়া শিরনী খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে বাঁশের সাকো পারাপারের সময় নদীতে পড়ে যান। সেখান থেকে উঠতে না পাড়ায় তিনি আর বাড়ি ফিরতে পারেন নি। তার মৃতদেহ নদীর পানির স্রোতে শাহবাজপুর এলাকায় চলে যায়।

 

সকাল সাড়ে ১০ টার দিকে রাজনগর থানার এসআই কাশী শর্মার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

 

ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য শেখ মোয়াজ্জিন হোসেন বলেন, বৃদ্ধ ফজল মিয়া গ্রামের একজনের বাড়িতে শিরনী খেয়ে আসার সময় কোনোভাবে নদীতে পড়ে যান। নদী থেকে উঠতে না পাড়ায় পানির স্রোতে তার মৃতদেহ শাহবাজপুর এলাকায় ভেসে চলে যায়। বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়।

 

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ফজল মিয়া বয়স্ক হওয়ায় সাঁকো থেকে পানিতে পড়ে যাওয়ায় আর উঠতে পারেন নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code