কমলগঞ্জে বাবা হত্যায় মাদকাসক্ত ছেলে গ্রেফতার

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুন ১, ২০২২

কমলগঞ্জে বাবা হত্যায় মাদকাসক্ত ছেলে গ্রেফতার

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে শাবলের আঘাতে বাবা গফুর মিয়াকে হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে জহিরুলকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual1 Ad Code

 

বুধবার (০১ জুন) সন্ধ্যায় ঐ উপজেলার ডাবলছড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code



কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ডাবলছড়া সীমান্ত এলাকা থেকে জহিরুলকে গ্রেফতার করা হয়েছে। পরে তার বড় বোন মরিয়ম বেগম হত্যা মামলা মামলা করেন।

 

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, গত ২৯ মে রাত সাড়ে ১২টার দিকে আদমপুরের কেওয়ালীঘাট গ্রামে নিজের বাবা-মাকে শাবল দিয়ে আঘাত করে জহিরুল। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়ার পথে বাবা গফুর মিয়া মারা যান। ঘটনার পর থেকে ছেলে জহিরুল পলাতক ছিল।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code