কমলগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২

কমলগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে উপজেলার পৃথক দুই স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে।

 

নিহতের নাম গোবিন্দ মাঝি (২০)। তিনি রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের বিজয় মাঝির ছেলে।

 

অপরদিকে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে বজ্রপাতে মা ও মেয়ে আহত হয়েছেন। আহতরা হলেন চিৎলিয়া গ্রামের সুলতানা বেগম (৪৫) ও মুনতা বেগম (১২)। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

 

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মৌলভীবাজার জেলা প্রশাসককে জানানো হয়েছে। আশা করি সরকারের পক্ষ থেকে নিহত যুবকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code