সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৯ জুলাই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে । স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বুধবার খালিজ টাইমস এখবর জানিয়েছে।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২৯ জুন জিলকদ মাসের শেষ দিন এবং জিলহজ মাসের প্রথম দিন হবে ৩০ জুন। এর ফলে ১০ জিলহজ (৯ জুলাই) ঈদুল আজহা পালিত হবে। এই হিসাবে, আরাফাহ দিবস দিন পালিত হবে ৮ জুলাই। এদিন দেশটির মক্কা নগরীর আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

 

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

 

Manual7 Ad Code

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

Manual6 Ad Code

 

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (৩০ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code