কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর কেছুলুটি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টায় ৩১০ আউটার সিগনালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস আই আব্দুর রহমান বলেন, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেসের নিচে পরে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি।

Manual8 Ad Code

 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সেলিম উজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান ওসি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code