তিনশ’ হজযাত্রীকে গ্রেপ্তার ও জরিমানা করেছে সৌদি কর্তৃপক্ষ

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২২

তিনশ’ হজযাত্রীকে গ্রেপ্তার ও জরিমানা করেছে সৌদি কর্তৃপক্ষ

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
অনুমতি ছাড়া হজ পালন করতে যাওয়ায় অন্তত ৩০০ জনকে গ্রেপ্তার ও জরিমানা করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর খালিজ টাইমসের। সোমবার (০৪ জুলাই) দেশটির একজন কর্মকর্তা বলেছেন, এ বছর পবিত্র হজ পালন করার জন্য ১০ লাখ মানুষকে অনুমতিপত্র দিয়েছে সৌদি সরকার।

 

Manual6 Ad Code

হজ নিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি এক সংবাদ সম্মেলনে জানান, হজের নিয়ম লঙ্ঘনের দায়ে ২৮৮ নাগরিক ও বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০ হাজার সৌদি রিয়াল (২ লাখ ৪৮ হাজার ৯১১ টাকা) জরিমানা করা হয়েছে।

 

Manual6 Ad Code

জেনারেল বাসমি আরও বলেছেন, কর্মকর্তারা ইসলামের পবিত্রতম শহর মক্কার চারপাশে একটি নিরাপত্তা বেষ্টনীও তৈরি করেছে যেখানে গ্র্যান্ড মসজিদ অবস্থিত। এছাড়া প্রায় এক লাখ অনুমতিপত্রহীন হজযাত্রীকে মসজিদুল হারামে প্রবেশ করতে বাধা দিয়েছে।

Manual6 Ad Code

 

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির পর ৮ লাখ ৫০ হাজার বিদেশি হজযাত্রীসহ এ বছর মোট ১০ লাখ মানুষকে হজে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code