আগামী নভেম্বরে বিশ্বের জনসংখ্যা হবে ৮শ’ কোটি

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২২

আগামী নভেম্বরে বিশ্বের জনসংখ্যা হবে ৮শ’ কোটি

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
চলতি বছরের নভেম্বরের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Manual1 Ad Code

 

সোমবার (১১ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সাল নাগাদ ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে পরিণত হবে।

Manual1 Ad Code

 

জাতিসংঘ মহাসচিব এন্টনিও গুতেরেস সুস্পষ্ট কোন কিছু উল্লেখ না করে বলেন, জনসংখ্যা বৃদ্ধির এই সামগ্রিক গুরুত্বপূর্ণ পর্যায় আমাদের এই গ্রহের প্রতি যত্নবান হওয়ার অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

Manual2 Ad Code

 

আরও বলেন, এটি বর্তমান সময়েও আমাদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতির ঘাটতিরই প্রতিফলন।

 

Manual2 Ad Code

এই ভবিষ্যদ্বানীতে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সংস্থা জানায়, ১৯৫০ সাল থেকে বিশ্ব জনসংখ্যা ধীর গতিতে বাড়ছে। এর রও ২০৩০ সাল নাগাদ বিশ্ব জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটিতে এবং ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে। তাছাড়া ২০৮০ সালে এই জনসংখ্যা এক হাজার কোটির মাইল ফলক অতিক্রম করবে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code