কমলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২২

কমলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধ :
মৌলভীবাজার কমলগঞ্জে বায়েজিদ মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (১৭ জুলাই) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বায়েজিদ একই গ্রামের খায়রুল ইসলাম চৌধুরীর ছেলে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

স্থানীয়রা জানায়, শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বায়েজিদ। সকালে ঘুম থেকে না ওঠায় তাকে ডেকে তুলতে যান পরিবারের সদস্যরা। এ সময় তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে জানান তারা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলী বলেন, মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code