সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
রাহুল গান্ধী ছাড়াও আটক করা হয়েছে মল্লিকার্ঝুল খাড়গে, কেসি বেণুগোপাল, শক্তিসিংহ গোহিল-সহ বেশ কয়েকজন সাংসদকে। এই সমস্ত কংগ্রেস সাংসদরা প্রতিবাদ মিছিল করে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছিলেন, তখনই তাদের আটক করা হয়।
উল্লেখ্য, ইডির এই অমানবিক জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে কংগ্রেস সারাদশে সত্যাগ্রহের ডাক দেয়। এনফোর্সমেন্ট জিরেক্টরেট বা ইডি দিল্লির অফিসে সোনিয়া গান্ধী ডেকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করছে মঙ্গলবার সকাল থেকে। তার হাজিরার পর থেকে দেশজুড়ি দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি