সিলেট ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২২
কানাইঘাট প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রে সফররত কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ সমাজসেবা মূলক কাজে অবদান রাখায় গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যানটামিক সিটিতে অনুষ্ঠিত মিশিগান বাঙালির প্রাণের মেলা, মিশিগান পথ মেলায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মিশিগান বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন, সিনেটর অ্যাডম হোলি, সিনেটর স্টেফিনি চেন, স্টেট রিপ্রেজেন্টেটিভ লরি স্টোন, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হ্যামটামিক সিটি মেয়র আমের গালিব, কাউন্সিলর নাঈম চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড.রাব্বি আলম, ডেমোক্রেটিক পার্টি ফরটিন ডিস্ট্রিকের ভাইস চেয়ারম্যান ও কাউন্টি ডেলিকেট মিনহাজ রাসেল চৌধুরী, ঢাকা বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুব রাব্বি খান প্রমুখ।
ক্রেষ্ট প্রদানকালে সিনেটর অ্যাডম হোলি বলেন রোটারিয়ানরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন, যাহা প্রশংসার দাবী রাখে। তিনি সাংবাদিক বুলবুল’র সমাজসেবা মূলক কাজের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রে তাঁকে স্বাগত জানান।
সিনেটর স্টেফিনি চেন বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বংশোধর আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাহা প্রশংসার দাবী রাখে। এর জবাবে রোটারিয়ান বুলবুল বলেন প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সুনাম বয়ে আনছেন, জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করায় মিশিগান বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি