মজুরি বৃদ্ধি ছাড়া কাজে ফিরবে না চা শ্রমিকরা, ধর্মঘট চালবে

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

মজুরি বৃদ্ধি ছাড়া কাজে ফিরবে না চা শ্রমিকরা, ধর্মঘট চালবে

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোক দিবসের ছুটির জন্য চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট দু’দিন স্থগিত ছিল। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে ফের চা-শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে।

 

অন্যদিকে সংকট নিরসনে শ্রম অধিদপ্তরের মৌলভীবাজারের শ্রীমঙ্গল অফিসে চা-শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসি। বৈঠকে আগামী ২৩ আগস্ট পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসি।

 

কিন্তু কোনো বাগানের মালিকপক্ষ বৈঠকে উপস্থিত না হওয়ায় মহাপরিচালকের কথা রাখেননি চা-শ্রমিক নেতৃবৃন্দ। তারা কর্মসূচি স্থগিত করবেন না বলে জানিয়ে দেন।

জানা যায়, চা-শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবিতে মৌলভীবাজারের ৯২টিসহ দেশের ১৬৭টি চা-বাগানে একযোগে গত ১০-১২ আগস্ট দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এরপর টি গার্ডেন অ্যাসোসিয়েশন তাদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৩৪ টাকা করে। তবে চা-শ্রমিক নেতারা ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখান করেন।

 

বাগান মালিকপক্ষ শ্রমিকদের দাবির প্রতি সহমর্মিতা না দেখালে ১৩ আগস্ট পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। তারা ১৪ আগস্ট মৌলভীবাজারসহ দেশের সব বাগানে কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করেন। এরপর একদিন সাপ্তাহিক ও জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি স্থগিত রাখেন শ্রমিক নেতারা।

 

Manual3 Ad Code

মঙ্গলবার থেকে ফের কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। এতে দেশের ১৬৭টি চাবাগানসহ ফাঁড়ি বাগানগুলো অচল হয়ে পড়েছে। চায়ের ভরা মৌসুমে চা উৎপাদন বিঘ্নিত হওয়ায় প্রতিদিন বাগানগুলোতে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানান বিভিন্ন বাগানের মালিকপক্ষের লোকজন।

 

Manual1 Ad Code

এদিকে চা বাগানে অচলাবস্থা নিরসনের লক্ষ্যে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খারেদ মামুন চৌধুরী এনডিসি ঢাকা থেকে ছুটে আসেন শ্রীমঙ্গলে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চা শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে শ্রীমঙ্গলের শ্রম অধিদপ্তরের কার্যালয়ে মিটিংয়ে বসেন।

মিটিংয়ে শ্রম অধিদপ্তরের শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক নাহিদুল ইসলাম, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাত ভ্যালির সভাপতিসহ অন্ততত ৪০ চা-শ্রমিক নেতা বৈঠকে অংশ নেন বলে জানিয়েছেন কানিহাটি চা বাগানের শ্রমিক নেতা সীতারাম বিন।

 

বৈঠকে উপস্থিত থাকা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের একটাই দাবি ছিলো- দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা। কিন্তু বৈঠকেও মালিকপক্ষ কেউ ছিলেন না। আমাদের দাবিও মানা হয়নি। তাই আমরা আন্দোলন অব্যাহত রাখবো।

Manual3 Ad Code

 

তিনি বলেন, এই  দাবিতে আমরা গত ৯ আগস্ট থেকে আন্দোলন করে আসছি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দাবি দাওয়া নিয়ে গত বৃহস্পতিবারও চা বাগানগুলোর মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠকে বসে বিভাগীয় শ্রম অধিদপ্তর। কিন্তু মালিকপক্ষের কেউ বৈঠকে আসেননি। এতে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। এরপর আমরা গত শনিবার সকাল ছয়টা থেকে দেশের সবগুলো চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করি।

 

Manual8 Ad Code

আজও ফলপ্রসু বৈঠক না হওয়ায় এ আন্দোলন অব্যাহত থাকবে। বুধবার থেকে আমরা বিক্ষোভ-মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবো।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code