আলজেরিয়ায় ভয়াবহ দাবানল; ২৬ জনের প্রাণহানি

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২২

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল; ২৬ জনের প্রাণহানি

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির উত্তরাঞ্চলীয় বনাঞ্চল এবং সেখান থেকে লোকালয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

আলজেরিয়ার এক মন্ত্রীর বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) এই তথ্য জানিয়েছে বিবিসি।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেছেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফ প্রদেশে দাবানলে ২৪ জন মারা গেছেন। এছাড়া সেতিফে আরও দুইজন মারা গেছেন। সম্পর্কে তারা মা ও মেয়ে।

 

বিবিসি বলছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলে ছড়িয়ে পড়া ওই দাবানল এখনও চলছে এবং বুধবার সন্ধ্যায়ও অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার নিয়ে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে। এছাড়া দাবানলের কারণে উত্তর আফ্রিকার এই দেশটির বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

Manual8 Ad Code

 

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল টারফে দাবানল সবচেয়ে বেশি ছড়িয়েছে এবং এটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। প্রদেশটিতে ১৬টি দাবানলের সৃষ্টি হয়েছে।

 

অন্যদিকে সেতিফে মারা যাওয়া মা-মেয়ের বয়স যথাক্রমে ৫৮ বছর এবং ৩৬ বছর। তবে তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। সেখানকার কর্মকর্তারা বলেছেন, দাবানল কয়েক ডজন বাড়ি এবং গ্রামে ছড়িয়ে পড়েছে।

 

বিবিসি বলছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর বনাঞ্চলে দাবানল হয়ে থাকে। গত বছর এই কারণে সেখানে ৯০ জন মারা গেছে বলে মনে করা হয়। এছাড়া দাবানলের কারণে ২০২১ সালে সেখানকার এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code