৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইউরোপ

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইউরোপ

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইউরোপ মহাদেশে কমপক্ষে ৫০০ বছরের মধ্যে সবচেয়ে বাজে খরা চলছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ড্রাউট অবজারভেটরি (ইডিও)।

Manual7 Ad Code

 

ইউরোপীয় কমিশনের তত্ত্বাবধানে থাকা খরা পর্যবেক্ষণকারী সংস্থাটি তাদের আগস্টের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

 

সংস্থাটির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, খরায় সতর্কতা জারি কিংবা সংকেত দেখানোর অবস্থায় রয়েছে ইউরোপের দুই-তৃতীয়াংশ এলাকা। এতে কমে গেছে অভ্যন্তরীণ নৌ চলাচল; ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এ ছাড়া কিছু শস্যের উৎপাদনও কমে গেছে।

Manual6 Ad Code

 

ইডিওর প্রতিবেদনে বলা হয়, মাটির আর্দ্রতা নিঃশেষ হয়ে যাওয়ায় সতর্ক জারির অবস্থায় রয়েছে ইউরোপের ৪৭ শতাংশ এলাকা। গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ায় মহাদেশের ১৭ শতাংশ এলাকা সতর্ক সংকেত জারির পরিস্থিতিতে রয়েছে।

 

Manual3 Ad Code

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের শুরু থেকেই ইউরোপের অনেক অঞ্চলে মারাত্মক খরার প্রভাব দেখা যাচ্ছে। আগস্টের শুরু থেকে সে প্রভাব আরও বেড়েছে।

 

চলতি বছরের নভেম্বর পর্যন্ত পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চল স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি উষ্ণ থাকতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

Manual1 Ad Code

 

চলতি গ্রীষ্মে গা ঝলসানো তাপমাত্রা দেখেছে ইউরোপের বেশিরভাগ দেশের মানুষ। এতে খরার প্রভাব আরও বেড়েছে। তীব্র তাপে ইউরোপজুড়ে দাবানল দেখা গেছে।

 

এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তৎপরতা আরও বাড়ানোর দাবি উঠেছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code