বড়লেখা সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

বড়লেখা সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধ :
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তাদের উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্পে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এরআগে, বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করে স্থানীয়রা।

 

Manual6 Ad Code

আটকরা হলেন- মো: শফিকুল (১৯), সমিন আরা (১৮), রুজিনা আক্তার (১৭), শুকতারা (১৫), ফাতেমা খাতুন (১৭), মল্লিকা (১৫) ও আছিয়া (১৬)।

Manual1 Ad Code

 

থানা পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল মাদরাসার পাশ থেকে ওই সাত রোহিঙ্গাকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের লাতু বিজিবির হাতে তুলে দেয়া হয়। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা কুমারশাইল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল বলে স্বীকার করেছে। পরে ওইদিন সন্ধ্যায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, কুমারশাইল এলাকা থেকে সাত রোহিঙ্গাকে আটকের পর বিজিবি থানায় হস্তান্তর করেছে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে যাওয়ার চেষ্টা করেছে বলে স্বীকার করেছে।

 

বৃহস্পতিবার দুপুরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code