সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
ইরাকের রাজধানী বাগদাদে রাজনৈতিক সহিংসতায় ২০ জন নিহত হয়েছেন। দেশটির অন্যতম রাজনীতিক এবং শিয়া নেতা মোকতাদা আল-সদরের রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পরই নিজ দলের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংসতায় তারা নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দেশব্যাপী কারফিউ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) আল-জাজিরা জানায়, শিয়া নেতা মোকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন সোমবার। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা। ভাঙচুর চালায় দেশটির বিখ্যাত রিপাবলিকান প্রাসাদে। পরিস্থিতি সামাল দিতে এবং সহিংসতা এড়াতে সশস্ত্র বাহিনী দেশজুড়ে কারফিউ ঘোষণা করে।
ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, চলমান কারফিউর কারণে ইরাকের মন্ত্রিসভা সরকারি অফিস বন্ধ করে দিয়েছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সদরের সমর্থনে যারা বিক্ষোভ করেছেন তাদের মধ্যে অনেকে সেনাবাহিনীর সদস্য ছিলেন। ভারী ভারী অস্ত্র নিয়ে তারা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ইরান তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। কুয়েত তাদের নাগরিকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশনা জারি করেছে। সূত্র: ভয়েস অব আমেরিকা, আল জাজিরা
Design and developed by ওয়েব হোম বিডি