সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার ভোররাতে ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর আল অ্যারাবিয়ার।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ভোররাতে জালালাবাদ শহরের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মৌলভি নাজিবুল্লাহ হানিফ বখতার বলেছেন, ‘রবিবার দিবাগত রাতের ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।’
এর আগে জুনে আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। দেশটি এখনো সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। সূত্র : আল অ্যারাবিয়া।
Design and developed by ওয়েব হোম বিডি