ইউক্রেনে নিহত ৬ হাজার, তিন লাখ রিজার্ভ সেনা ডেকেছে রাশিয়া

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

ইউক্রেনে নিহত ৬ হাজার, তিন লাখ রিজার্ভ সেনা ডেকেছে রাশিয়া

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
প্রায় সাত মাস ধরে ইউক্রেন যুদ্ধে চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই যুদ্ধে এ পর্যন্ত ৫ হাজার ৯৩৭ জন সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মস্কো। খবর রয়টার্সের।

 

Manual2 Ad Code

টেলিভিশনে দেয়া এক ভাষণে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানে সহায়তায় রাশিয়া রিজার্ভে থাকা আরও তিন লাখ সৈন্যকে মোতায়েন করবে।

 

Manual5 Ad Code

এ সময় তিনি বলেন, সংঘাত শুরুর সময় থেকে এ পর্যন্ত রাশিয়ার ৫ হাজার ৯৩৭ জন সৈন্য নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘মাতৃভূমিকে রক্ষার জন্য’ রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন।

Manual5 Ad Code

 

জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে এবং ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চলের জনগণকে রক্ষা করার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।

 

মঙ্গলবার এই অঞ্চলগুলো রাশিয়ায় যোগদানের বিষয়ে দ্রুত গণভোট আয়োজনের ঘোষণা করেছে। পুতিন জোর দিয়ে বলেছেন, এই সৈন্য সমাবেশে রিজার্ভ সৈন্যদের ডাকা হবে। খবর বিবিসির।

Manual3 Ad Code

 

তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা তার দেশকে ধ্বংস করতে চায়, ঠিক যেমনভাবে তারা সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করেছিল। রুশ নেতা একই সঙ্গে অভিযোগ করেন, পশ্চিমারা ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ এ জড়িত হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code