হারিকেন ইয়ানের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে ৮৫

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

হারিকেন ইয়ানের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে ৮৫

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা প্রলয়ঙ্কারী হারিকেন ইয়ানের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।

 

Manual6 Ad Code

গত বুধবার (২৮ সেপ্টেম্বর) চার মাত্রার হারিকেন হিসেবে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঘাত হানে ইয়ান। সে সময়ে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় সেখানে।

 

ফ্লোরিডার লি কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, সেখানে অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে। পাশের কাউন্টি থেকে সরকারি কর্মকর্তারা আরো ৩৯ জনের মৃত্যুর খবর দিয়েছে।

 

লি কাউন্টির কর্মকর্তারা সময় মতো বেসামরিক নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

লি কাউন্টি কমিশনার বোর্ডের চেয়ারম্যান সেসিল পেন্ডারগ্রাস গতকাল রোববার বলেছেন, হারিকেনের দিক স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

 

Manual6 Ad Code

তিনি আরো বলেছেন, আমি তাদের (সাধারণ নাগরিকদের) সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু আমি নিশ্চিত যে, তাদের অনেকেই এখন অনুতপ্ত। সূত্র: আল-জাজিরা


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code