শ্রীমঙ্গলে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২

শ্রীমঙ্গলে বজ্রপাতে দুইজনের মৃত্যু

Manual7 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নে ও কালাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চা বাগানের সেকশনে কাজ করছিলেন কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেগা রায়ের ছেলে চা শ্রমিক নৃপেন রায় (৪৫)। এসময় বজ্রপাত হলে নৃপেন রায়ের উপর বজ্রপাত পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

Manual4 Ad Code

 

অপরদিকে কালাপুর ইউনিয়নের বরুনা এলাকার হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে উম্মত আলী (৪৫) হাইল হাওরে কৃষিকাজ করছিলেন। দুপুর ২টার সময় বজ্রপাত হলে উম্মত আলীর উপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

 

Manual2 Ad Code

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বজ্রপাতে নিহত পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

 

Manual3 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, আমরা মারা যাওয়া দুই পরিবারকে তাদের সৎকারের জন্য ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা সহায়তা দিয়েছি। পরবর্তীতে তাদেরকে আরো সরকারি সহযোগিতা করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code