সংবাদিক বুলবুলকে পেটারসন সিটি কাউন্সিলম্যান এট লার্জের সম্মাননা

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

সংবাদিক বুলবুলকে পেটারসন সিটি কাউন্সিলম্যান এট লার্জের সম্মাননা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রে সফররত সিলেটের কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলকে (পিএইচএফ) সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান রাখায় নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটির যুক্তরাষ্টের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মোঃ ফরিদ উদ্দিনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

গত শনিবার (১২ নভেম্বর) বিকাল ৫টায় কাউন্সিলম্যান এর বাসভবনে সাংবাদিক বুলবুল এর হাতে সম্মাননা পত্র তুলে দেন ডেমোক্রেটিক পার্টির সিনিয়র নেতা কংগ্রেসম্যান বিল পাসক্রেল।



সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবাসী কমিউনিটি নেতা সুজন আহমেদ সাজু,নুরুল ইসলাম খসরু, আবুল কালাম, ফজলুর রহমান ফটিক, নাছির আলম, দেলোয়ার হোসেন, উসমান আহমদ, মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।

 

ক্রেষ্ট প্রদানকালে কংগ্রেসম্যান বিল পাসক্রেল বলেন, সাংবাদিকরা একটি দেশ ও জাতীকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

তিনি আরো বলেন, সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়। তিনি সাংবাদিক বুলবুল’র সমাজসেবা মূলক কাজের প্রশংসা করে তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দিন বলেন, দেশের অর্থনৈতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে।

 

Manual3 Ad Code

এর জবাবে রোটারিয়ান বুলবুল বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এই দেশপ্রেম জাতি শ্রদ্ধা ভরে স্বরণ রাখবে। তাঁকে সম্মাননা প্রদান করায় কংগ্রেসম্যান ও কাউন্সিলম্যান এট লার্জসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code