ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় আরও চার জন আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে। এক ব্যক্তি গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

 

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাফের ভেতর স্থানীয় ব্লক বাসিন্দাদের একটি কমিটির বৈঠক চলছিল। রোমের মেয়র রোবের্তো গুয়ালতিয়েরি এই গুলির ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন।

 

Manual8 Ad Code

সোমবার (১২ ডিসেম্বর) একটি জরুরি বৈঠক করবেন বলেও জানিয়েছে তিনি।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

এ ঘটনায় ৫৭ বছর বয়সী একজন সন্দেহভাজনকে জেলহাজতে নেয়া হয়েছে। খবরে বলা হয়েছে, ওই কমিটির বোর্ডের কয়েক জনের সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব ছিল সন্দেহভাজন ব্যক্তির।

 

Manual2 Ad Code

এদিকে এ ঘটনায় ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেত্তা গোলিসানো নিহত হয়েছেন। নিহত হওয়া অপর দুই নারী হচ্ছে এলিসাবেত্তা সিলেনছি ও সাবিনা স্পেরানদিও। বান্ধবীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code