মৌলভীবাজারে মৃত্যুর ৪০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

মৌলভীবাজারে মৃত্যুর ৪০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে দুই সন্তানের জননী সুমাইয়ার মৃত্যুর ৪০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে এই লাশ উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে এ লাশ উত্তোলন করা হয়। সুমাইয়া রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের হাসানের স্ত্রী।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের মো. মঈনুল মিয়ার মেয়ে মোছা. সুমাইয়া আক্তার মুন্নির মৃত্যুর ৪০ দিন পর মামলার তদন্ততের জন্য কবর থেকে লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

মৃত সুমাইয়ার স্বজনরা জানান, সুমাইয়ার স্বামী রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের হাসান মিয়ার সাথে তার বিবাহ হয় কয়েক বছর পূর্বে। বিবাহের পর থেকেই স্বামী হাসান মিয়া সুমাইয়াকে নির্যাতন করে আসছিলেন। বিভিন্ন সময়ে উভয় পরিবার বিষয়টি সমাধান করেন। শুধু তাই নয় বাপের বাড়ি থেকে মেয়ের মঙ্গলে ও সুখে রাখতে স্বামীর চাওয়া পূরণে সুমাইয়ার বাবা তাদের জায়গা জমি, সিএনজি গাড়ি বিক্রি করে টাকা পয়সা দিয়েছেন হাসানকে। কিন্তু হাসান সুমাইয়াকে অত্যাচার নির্যাতন থেকে ছাড় দেননি। একপর্যায়ে সুমাইয়া অসুস্থ্য হয়ে পড়লে তার মৃত্যু হয় এবং সুমাইয়ার মৃতদেহ তার বাবার বাড়ি মৌলভীবাজার শহরতলীর শ্রীরামপুরে দাফন করা হয়।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

এ ঘটনার পর সুমাইয়ার পরিবারের দায়ের করা মামলায় আদালত লাশ উত্তোলন করার জন্য আদেশ দেন। এদিকে নিহতের পরিবারের দাবি স্বামীর নির্যাতনের কারণেই সুমাইয়ার মৃত্যু হয়েছে।

 

তারা আরও বলেন, ঘটনার সত্যতা উদঘাটনে আইনত ব্যবস্থা গ্রহণে সহযোগিতার আহবান জানান।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code