করোনা শনাক্তের তথ্য আর প্রকাশ করবে না চীন

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

করোনা শনাক্তের তথ্য আর প্রকাশ করবে না চীন

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
চীনে প্রতিদিন কত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে বা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সে সংক্রান্ত তথ্য আর প্রকাশ করবে না দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)। রোববার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

Manual6 Ad Code

 

এতে বলা হয়, রোববার থেকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে কেন এ সিদ্ধান্ত নেওয়া হলো, তার কোনো স্পষ্ট কারণ উল্লেখ করেনি সংস্থাটি।

Manual7 Ad Code

 

সংস্থাটি গত তিন বছরেরও বেশি সময় ধরে দেশটিতে দৈনিক শনাক্তের পরিসংখ্যান প্রকাশ করে আসছিলো। কিন্তু হঠাৎ করেই এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শুধু রেফারেন্স ও গবেষণার জন্য করোনাসংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার মাধ্যমে প্রকাশ করা হবে।

 

চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে একদিনে দেশটিতে অন্তত ৩ কোটি ৭০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

Manual7 Ad Code

শুক্রবার দেশটির সরকারের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ২০ দিনে প্রায় ২৫ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা দেশটির মোট জনসংখ্যার ১৮ শতাংশ। সে হিসাবে দৈনিক গড় সংক্রমণ ১ কোটি ২২ লাখ।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code