ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় প্রস্তুত রাশিয়া : পুতিন

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় প্রস্তুত রাশিয়া : পুতিন

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে সমঝোতা আলোচনায় রাশিয়া বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিনের এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

Manual3 Ad Code

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে মারাত্মক সংঘাতের সূত্রপাত হয়েছে। রাশিয়ার এই হামলা ১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে মস্কো এবং পশ্চিমের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাত উসকে দিয়েছে।

 

এখন পর্যন্ত এই যুদ্ধ অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ক্রেমলিন বলেছে, কিয়েভে মস্কোর সব ধরনের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। অন্যদিকে, কিয়েভ বলেছে, ২০১৪ সালের ক্রিমিয়াসহ চলমান যুদ্ধে দখল করা ইউক্রেনের সব অঞ্চল থেকে রাশিয়ার সৈন্যদের বিতাড়িত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইউক্রেন।

 

Manual5 Ad Code

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোশিয়া-১ এ প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের জন্য ইউক্রেন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের সাথে আলোচনা করতে প্রস্তুত। তবে এটি পুরোপুরি তাদের ওপর নির্ভর করছে। আমরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানাচ্ছি না। কিন্তু তারা আলোচনায় বসতে অস্বীকার করছে।’

 

Manual6 Ad Code

চলতি মাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন বৈদেশিক গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস বলেছিলেন, বেশিরভাগ সংঘাতই আলোচনার মাধ্যমে শেষ হয়। তবে যুদ্ধ শেষ করার জন্য রাশিয়া একটি বাস্তব আলোচনার বিষয়ে এখনও সিরিয়াস নয় বলে সিআইএর মূল্যায়ন তুলে ধরেছিলেন তিনি। সূত্র : রয়টার্স

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code