সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩
জুড়ি প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়িতে প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাজউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে জুড়ি থানায় অভিযোগ করলে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়েছে পুলিশ। তারপর ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত তাজউদ্দিন উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্যবটুলি গ্রামের বাসিন্দা।
জানা যায়, তাজ উদ্দিনের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। তখন ওই তরুণীর আপত্তিকর ছবি তুলে রাখেন তিনি। একপর্যায়ে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর তাজ উদ্দিন অন্যত্র বিয়ে করেন। কোনো কারণে ওই যুবক ৪-৫ দিন পূর্বে সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। তারপর ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মোশাররফ হোসেন বলেন, মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে ওই যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি