চলতি বছর মন্দায় পড়বে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ : আইএমএফ

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

চলতি বছর মন্দায় পড়বে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ : আইএমএফ

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
বিদায়ী বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ‘কঠিন’ হওয়ার আভাস দিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, চলতি বছরে মন্দায় পড়বে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ।

 

Manual5 Ad Code

সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

Manual1 Ad Code

 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের রোববারের সকালের সংবাদ অনুষ্ঠান ‘ফেস দ্য নেশন’-এ হুঁশিয়ারি দেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

 

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ মন্দার কবলে পড়বে। এমনকি এর বাইরেও যেসব দেশ মন্দায় পড়বে না তারাও মন্দার প্রভাব অনুভব করতে পারবে।

 

ক্রিস্টালিনা জর্জিয়েভার দাবি, মূলত ইউক্রেনের যুদ্ধ, পণ্য-দ্রব্যের ক্রমবর্ধমান দাম, সুদের উচ্চ হার এবং চীনে কোভিডের বিস্তার বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব ফেলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে গত অক্টোবরে ২০২৩ এর জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়েছিল আইএমএফ।

 

তিনি সতর্ক করেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ২০২৩ সালে শুরুতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে।

 

Manual3 Ad Code

তার ভাষায়, আগামী কয়েক মাস, চীনের জন্য বেশ কঠিন হবে এবং চীনা প্রবৃদ্ধির ওপর প্রভাব হবে নেতিবাচক, এই অঞ্চলের ওপর প্রভাব হবে নেতিবাচক, বৈশ্বিক প্রবৃদ্ধির ওপরও এর প্রভাব নেতিবাচক হবে।

 

Manual1 Ad Code

সুরমামেইল/এফএ


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code