সিলেট আ’লীগের দায়িত্বে হানিফ ও আহমদ, ময়মনসিংহে নাদেল

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

সিলেট আ’লীগের দায়িত্বে হানিফ ও আহমদ, ময়মনসিংহে নাদেল

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ দায়িত্ব বণ্টন করেছেন।

 

Manual4 Ad Code

রোববার (০৮ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে ড. হাছান মাহমুদ রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন। সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন মাহবুবউল আলম হানিফ। আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম খুলনা ও বরিশাল বিভাগ এবং ডা. দীপু মনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বে পেয়েছেন।

 

সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন সিলেট বিভাগ, বি. এম মোজাম্মেল হক খুলনা বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম বিভাগ, এস. এম কামাল হোসেন রাজশাহী বিভাগ, মির্জা আজম ঢাকা বিভাগ, আফজাল হোসেন বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ বিভাগ এবং সুজিত রায় নন্দী রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে টানা দশমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান ওবায়দুল কাদের।

Manual5 Ad Code

(সুরমামেইল/ডি-এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code