ডিসি গোল্ডকাপের সেমিফাইনালে জৈন্তাপুর

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

ডিসি গোল্ডকাপের সেমিফাইনালে জৈন্তাপুর

Manual3 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বিশ্বনাথ উপজেলা দলকে হারিয়ে সেমিফাইনালে জৈন্তাপুর উপজেলা দল। সোমবার (১৬ জানুয়ারী) দুপুর ১২টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

 

খেলার নির্ধারিত সময়ে খেলায় (১-১) গোলে ড্র হওয়ায় খেলাটি ট্রাইব্রকারে গড়ায়। ট্রাইব্রেকারে জৈন্তাপুর উপজেলা দল বিশ্বনাথ উপজেলাকে ৪-১ গোলে হারিয়ে সেমিতে উঠে।

 

অপর ম্যাচে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল কোম্পানীগঞ্জ উপজেলা দলকে হারিয়ে সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে।

Manual8 Ad Code

 

এদিকে জৈন্তাপুর উপজেলা দলের সাথে মাঠে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, ক্রীড়া সংগঠক ফারুক আহমদ, আব্দুর রহমান, আমিন আহমদ, প্রবাসী তোফায়েল আহমদ ও আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন উপজেলা দলের অনেক ক্রীড়া প্রেমী দর্শক।

Manual8 Ad Code

 

সেমিতে উঠায় জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গফফার চৌধুরী খসরু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানফি।

Manual6 Ad Code

 

আগামীকাল (মঙ্গলবার) বেলা ২টায় ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলের সাথে সেমিফাইনালে মুখোমুখি হবে জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/জেআই/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code