পরিবেশ ও পর্যটনবান্ধব সিলেট গড়তে সিউকের কার্যক্রম অব্যাহত থাকবে: কয়েস লোদী

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

পরিবেশ ও পর্যটনবান্ধব সিলেট গড়তে সিউকের কার্যক্রম অব্যাহত থাকবে: কয়েস লোদী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সিউক) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পরিকল্পিত নগরায়ণ, সর্বজনীন আবাসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকদের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলাই সিউকের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের অংশগ্রহণেই গড়ে উঠবে টেকসই ও বাসযোগ্য সিলেট।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিশ্ব বসতি দিবসের দুই দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিকল্পিত নগরায়ণ, টেকসই আবাসন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। একটি পরিকল্পিত, নান্দনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব সিলেট গড়ে তুলতে সিউকের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

দিবসটির দ্বিতীয় ও শেষদিন আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে টেকসই নগরায়ণ ও আবাসনবিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পরিকল্পিত নগরায়ণ, সর্বজনীন আবাসন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ, লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, আর্কিটেক্ট-প্ল্যানার সৈয়দা জেরিনা হোসাইন, আর্কিটেক্ট এআর শাকুর মজিদ এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ।

Manual4 Ad Code

 

সেমিনারে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ সাহিদুর রহমান, প্রফেসর ড. মো. নাহিয়ান, প্রফেসর ইফতেখার রহমান ও প্রফেসর ড. মুস্তাক আহমদসহ বিশিষ্টজনরা।

 

পরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

 

দিবসটি উদযাপনে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম যুক্ত ছিল। এছাড়া নাস হোল্ডিং ভেঞ্চার বিডি লিমিটেড, বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জসহ আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্ব বসতি দিবসের আয়োজনে অংশগ্রহণ করে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এনআই)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code