সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝরল ২৬ জনের প্রাণ

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝরল ২৬ জনের প্রাণ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগের চার জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫১ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন সিএনজি ও টমটমের চালক ও আরোহী।

 

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার (৪ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে চারটি দুর্ঘটনায় দুজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে নয়টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও আটজন আহত হয়েছেন। হবিগঞ্জে পাঁচটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

 

চার জেলার মধ্যে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মৌলভীবাজারে। সবচেয়ে কম নিহত হয়েছেন সুনামগঞ্জে।

 

নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু। তাঁদের মধ্যে ১০ জন মোটরসাইকেলের চালক ও আরোহী এবং ১১ জন সিএনজি ও টমটমের চালক ও আরোহী ছিলেন। এ ছাড়া ১০ জন চালক ও দুজন পথচারী নিহত হয়েছেন।

 

নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে ৯টি দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী এবং ১০টি দুর্ঘটনায় ১১ জন সিএনজি ও টমটমের চালক ও আরোহী নিহত হয়েছেন। ১০টি দুর্ঘটনায় ১০ জন চালক এবং দুটি দুর্ঘটনায় দুজন পথচারী নিহত হন।

Manual7 Ad Code

 

দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় আটটি দুর্ঘটনায় ছয়জন, মুখোমুখি সংঘর্ষে আটটি দুর্ঘটনায় নয়জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

 

নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেলের চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণে ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।

 

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু বলেন, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন সংবাদপত্র, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচার সিলেট বিভাগের বিভিন্ন শাখার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

 

Manual3 Ad Code

আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিলেন। সে হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দুর্ঘটনা কমেছে নয়টি। একই সময়ে নিহতের সংখ্যা ২১ জন এবং আহতের সংখ্যা ৭১ জন কমেছে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code