ভারতের প্রজাতন্ত্র দিবসে রাজকীয় সমারোহে বিশেষ আয়োজনের প্রস্তুতি

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

ভারতের প্রজাতন্ত্র দিবসে রাজকীয় সমারোহে বিশেষ আয়োজনের প্রস্তুতি

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোধর মোদী জানিয়েছেন, এই প্রজাতন্ত্র দিবস ‘জন ভাগিদারি’ অর্থাৎ জনগণের অংশগ্রহণকে থিম করে উদযাপিত হতে চলেছে। ৩,৫০০ ড্রোনের শো, সঙ্গে কৈলাস খেরের সুরের মুর্চ্ছনায় মাতবে গোটা রাজধানী। মূলত, ২০২৩ প্রজাতন্ত্র দিবসে দেশের বৈচিত্রের মধ্যে একাত্মতাকেই তুলে ধরা হচ্ছে।

 

প্রজাতন্ত্র দিবস নিয়ে রাজধানী দিল্লির বুকে সাজো সাজো রব। শুরু হয়ে গিয়েছে ২০২৩ প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। এই বছরের আয়োজনে নজর কাড়তে চলেছে ৩,৫০০ ড্রোনের শো, সঙ্গে কৈলাস খেরের সুরের মুর্চ্ছনায় মাতবে গোটা রাজধানী। মূলত ২০২৩ প্রজান্ত্র দিবসে দেশের বৈচিত্রের মধ্যে একাত্মতাকেই তুলে ধরা হচ্ছে। দেখে নেওয়া যাক এই বছরের উদযাপনের চমক।

 

Manual7 Ad Code

ভারতের ২০২৩ প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসছেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল সিসি। এছাড়াও মিশরের ১২০ জনের একটি দল কর্তব্য মার্গ ধরে মার্চ করতে চলেছেন বলে সংবাদ পাওয়া গেছে। উল্লেখ্য প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, এই প্রজাতন্ত্র দিবস ‘জন ভাগিদারি’ অর্থাৎ জনগণের অংশগ্রহণকে থিম করে উদযাপিত হতে চলেছে।

 

Manual8 Ad Code

সপ্তাহব্যাপী উদযাপন : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক সপ্তাহব্যাপী উদযাপন শুরু হচ্ছে মিলিটারি ট্যাটু দিয়ে। চলবে আদিবাসী নৃত্য উৎসব। এই অনুষ্ঠানের থিম ‘আদি শৌর্য পর্ব পরাক্রম কা’। জানুয়ারি মাসের ২৩ থেকে ২৪ পর্যন্ত অনুষ্ঠান রয়েছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এই অনুষ্ঠান নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালন করা হচ্ছে।

 

রয়েছে নৃত্যকলার আয়োজন : আদিবাসী নৃত্যের যে আয়োজন করা হয়েছে, তাতে জায়গা করে নিয়েছে গৌর মারিয়া, সিদ্ধি ধামাল.বৈগ পারধনি, বাগরুম্বা, ঘুসাড়ি, রথওয়া, গাড্ডিনাটি সমেত একাধিক ধরণের নৃত্য পরিবেশিত হবে।

 

Manual7 Ad Code

প্রযুক্তি : দেশের প্রজাতন্ত্র দিবসে নজর কাড়তে চলেছে প্রযুক্তি। ৩,৫০০টি ড্রোন নিয়ে এক বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের মাথায় আলোকসজ্জাকে নয়া রূপ দিতে চলেছে এই ড্রোন শো। বোচল্যাবস ডায়ানামিক্সের তরফে এই আয়োজন হবে।

 

সূত্র : আন্তর্জাতিক গণমাধ্যম, গ্রন্থনা: সুনির্মল সেন

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code