সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের ‘এল ভেনাদিটো’ নামক নাইটক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (৩০ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ভারী অস্ত্রধারী ব্যক্তিরা দু’টি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে। তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে এমনটি বলা হয়েছে।
এএফপি বলছে, এসময় ঘটনাস্থলেই ছয়জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। বন্দুকের গুলিতে আহত পাঁচজন হাসপাতালে ভর্তি।
(সুরমামেইল/ডি-কেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি