ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার বাংলাদেশি দলের

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার বাংলাদেশি দলের

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য জানান।

Manual8 Ad Code

 

তিনি জানান, আজকের সর্বশেষ পরিস্থিতি তুরস্কের থেকে তাদের জানানো হয়েছে। উদ্ধার অভিযানের শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে জীবিত, বাকি ২২ জনকে মৃত উদ্ধার করা হয়। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। পরে ৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৪৬ মিনিটে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায় বাংলাদেশের উদ্ধারকারী দল। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

 

(সুরমামেইল/ডি-কেএইচ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code