জাপানে ৬.১ ও পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

জাপানে ৬.১ ও পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের দিকে হোক্কাইডো দ্বীপের পূর্ব অংশ রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

 

জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনআইইডি বলেছে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ভূপৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

হোক্কাইডোর দু’টি পৌরসভায় ভূমিকম্পটির মাত্রা জাপানের ৭ পয়েন্টের রিখটার স্কেলে ৫ এর নিচে ছিল বলে জানিয়েছে এনআইইডি।

Manual7 Ad Code

 

জাপানের আবহাওয়া সংস্থার মতে, সাধারণত এমন মাত্রার ভূমিকম্পে তাক থেকে আসবাবপত্র ও সরঞ্জাম পড়ে যায়। অনেক আসবাবপত্র নির্ধারিত স্থান থেকে সরে যেতে পারে।

 

এদিকে, একই দিনে তুরস্কেও আঘাত হেনেছে ভূমিকম্প। গত ৬ ফেব্রুয়ারির প্রাণঘাতী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে না উঠতেই শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির মধ্যাঞ্চলীয় আনাতোলিয়া প্রদেশের নিগদে শহর ভূমিকম্পে কেঁপে উঠেছে।

 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, তুরস্কের মধ্যাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

পাপুয়া নিউগিনি
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।শনিবার ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ান অঞ্চলে আঘাত হানে।

 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমতলের ৩৮ দশমিক ২ কিলোমিটার গভীরে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

পাপুয়া নিউগিনি ভূমিকম্প প্রবণ অঞ্চলের দেশ। সে কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

 

অন্যদিকে, শনিবার স্থানীয় সময় বিকেলের দিকে মিয়ানমারের আয়াবতী ও রাখাইন রাজ্যেও জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের কক্সবাজারেও।

 

Manual5 Ad Code

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, রাখাইন রাজ্যের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও থেকে ৩৭৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। স্থানীয় সময় বিকেল ৪টা ৩৯ মিনিট ৪৬ সেকেন্ডে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ১।

 

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলায়ও অনুভূত হয়।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছিল, ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশের সিলেটের ছাতকে ভূমিকম্প আঘাত হেনেছে। ছাতকের ১১ কিলোমিটার এলাকাজুড়ে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প হয়েছে।

 

(সুরমামেইল/কেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code