ইমরান খানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

ইমরান খানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের উসকানিমূলক বক্তব্য টিভিতে সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পিইএমআরএ)। ইমরান খানের রেকর্ড করা বক্তব্য সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পিইএমআরএ।

 

এক বিবৃতিতে পিইএমআরএ বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

 

Manual4 Ad Code

এর আগে পাকিস্তানে আলোচিত তোশাখানা মামলায় ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তার লাহোরের বাসভবনের সামনে রোববার (৫ মার্চ) সমবেত হয় হাজারো সমর্থক।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

তোশাখানা মামলায় আদালতে হাজিরা দেওয়ার নির্দেশনা বারবার অমান্য করায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ইমরান খানকে গ্রেপ্তার করতে পাঞ্জাবের রাজধানী লাহোরের জামান পার্কের বাসভবনে যান।

 

সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘আমি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা কোনো কিছুর কাছে মাথা নত করিনি। আপনাদেরও করতে দেবো না।’

 

Manual3 Ad Code

(সুরমামেইল/কেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code