সিলেট মহানগর বিএনপির নেতৃত্বে নাসিম-এমদাদ

প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৩

সিলেট মহানগর বিএনপির নেতৃত্বে নাসিম-এমদাদ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব পেলেন নাসিম হোসাইন ও এমদাদ হোসেন। শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত সম্মেলেনে কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করে তাদের হাতে আগামী দুই বছরের জন্য সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব তুলে দেন।

 

Manual6 Ad Code

ভোটের হিসাবে দেখা যায়, সভাপতি পদে নাসিম হোসাইন পেয়েছেন ১০৫২ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন পেয়েছেন ১০৫৮ ভোট। আর ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট।

Manual2 Ad Code

 

সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব পেয়েছেন ৬৫৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন। তিনি পেয়েছেন মোট ৬২৩ ভোট।

 

সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় সকাল পৌণে ১০টায়। শেষ হয় দুপুর ১২টায়। এরপর দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর ২টায়।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

এই অধিবেশনে সিলেট সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ড থেকে মোট ১ হাজার ৯১৮ জন কাউন্সিলারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ হাজার ৮৩৭ জন।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও রেজাউল হাসান কয়েছ লোদীর পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এম এ জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, তাহসীনা রুশদির লুনা, কেন্দ্রীয় সদস্য ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code