নিউজিল্যান্ডে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ৫০ হাজার শিক্ষকের ধর্মঘট

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

নিউজিল্যান্ডে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ৫০ হাজার শিক্ষকের ধর্মঘট

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
নিউজিল্যান্ডে বৃহস্পতিবার প্রায় ৫০ হাজার শিক্ষক ধর্মঘট পালন করেছেন। বেতন-ভাতা বৃদ্ধি ও অবস্থার উন্নতির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ইউনিয়নের আলোচনার পর তারা এ ধর্মঘটের ডাক দেন। এসময় তারা ভালো বেতন-ভাতার দাবি জানান। খবর এএফপির।

 

এসময় শিক্ষকরা তাদের ‘দাঁতের চিকিৎসা করার সামর্থ্য নেই’ এমন লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড তুলে ধরেন। দেশব্যাপী একদিনের ধর্মঘটে কিন্ডারগার্টেনের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলো অংশ নেয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে।

 

ট্রেড ইউনিয়ন তাদের যুক্তি তুলে ধরে বলেছে, সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব মুদ্রাস্ফীতির সাথে মেলে না। শিক্ষক সংকটের কারণে দেশের শিক্ষা খাত ‘সঙ্কটের মুখে’ পড়েছে।

 

পোস্ট প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ক্রিস অ্যাবারক্রম্বি বলেন, মানমসম্মত শিক্ষা হচ্ছে মানুষের একটি মৌলিক অধিকার। দুঃখজনকভাবে শিক্ষক হিসেবে আমরা সেই অধিকারটিকে ধীরে ধীরে এবং নিশ্চিতভাবে অবমূল্যায়ন করতে দেখছি।

 

Manual3 Ad Code

তিনি বলেন, অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ রাখতে ও স্নাতক ডিগ্রিধারীদের এ পেশায় আনতে শিক্ষকদের বেতন এবং কাজের অবস্থার উন্নতি অপরিহার্য।

 

Manual8 Ad Code

নিউজিল্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মার্ক পটার বলেছেন, শিক্ষকরা সরকারের কাছে একটা বার্তা পাঠাতে চায় যে, আমরা শিক্ষা খাতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা কতটা গুরুত্বসহকারে দেখছি।

Manual1 Ad Code

 

তিনি আরো বলেন, আমরা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য সেরাটা চাই। কিন্তু পদ্ধতির পরিবর্তন ছাড়া এক্ষেত্রে আমরা তাদের কিছু দিতে পারি না।

 

এদিকে শিক্ষামন্ত্রী জ্যান টিনেটি বলেন, তিনি শিক্ষকদের ধর্মঘট দেখে হতাশ হন এবং এই বিরোধ দ্রুত সমাধান করতে চান।

Manual8 Ad Code

 

জীবনযাত্রার ব্যয় নির্বাহের বিষয়টি নিউজিল্যান্ডে একটি প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। দেশটির এমন পরিস্থিতিতে সরকার মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টা করে যাচ্ছে।

 

(সুরমামেইল/কেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code