সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন যাত্রীর প্রানহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০।
রোববার (১৯ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশের ডিআইজি।
জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। বেলা সাড়ে ১টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ২০ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কারো পরিচয় নিশ্চিত করা যায়নি।
ডিআইজি (হাইওয়ে পুলিশ) হাবিবা বিনতে সালমা ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান এক্সপ্রেস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে এখন পর্যন্ত আমরা ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা এখনো কারো নাম ঠিকানা শনাক্ত করতে পারিনি শনাক্ত করা গেলে তাদের পরিবার হাতে আমরা লাশ হস্তান্তর করা হবে এবং আহতদের যথাযথা চিকিৎসা দেয়া হচ্ছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি