গোলাপগঞ্জে হাত-পা বেঁধে ডাকাতি, মৌলভীবাজার থেকে গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

গোলাপগঞ্জে হাত-পা বেঁধে ডাকাতি, মৌলভীবাজার থেকে গ্রেপ্তার ৩

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২০ মার্চ) র‌্যাব-৯’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual6 Ad Code

এরআগে রোববার (১৯ মার্চ) রাতে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজারের বড়লেখা থানার মিহারী গ্রামের মৃত প্রফুল্ল কুমার দাসের ছেলে নকুল দাস (৪২), কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের আজিম মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩২) ও একই উপজেলার লালাপুর গ্রামের মৃত বরজান মিয়ার ছেলে হাফিজ মিয়া (৩৯)।

 

এরা গত ১৭ মার্চ (শুক্রবার) রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বরে একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে জানিয়েছে র‍্যাব।

Manual5 Ad Code

 

র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা জানান, গত ১৭ মার্চ দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা (বড়বাড়ী) গ্রামের বাসিন্দা আব্দুল হকের বসতঘরে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় তারা কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আব্দুল হক ও তার পরিবারের সকল সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন শনিবার সন্ধ্যায় আব্দুল হক বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

 

Manual3 Ad Code

মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‍্যাবও তদন্ত এবং ডাকাত ধরতে অভিযান শুরু করে। এক পর্যায়ে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান সনাক্ত করে রোববার রাতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিন ডাকাতকে গ্রেফতার করে র‍্যাব-৯।

 

তাদের বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলেও জানান এএসপি আফসান।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code