বান্দরবানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চার নারীসহ নিহত ৬

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

বান্দরবানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চার নারীসহ নিহত ৬

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বান্দরবানের রুমায় পর্যটন স্পট বগালেক সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চার পাহাড়ি নারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। সোমবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন এবং পরে আরও একজন মারা যান। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

 

Manual1 Ad Code

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।

 

এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রুমা উপজেলার পর্যটন স্পট বগালেক সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন পাহাড়ি নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা। এ সময় ট্রাকে থাকা আরও ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

 

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলা বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code