পর্তুগালে সিলেটের যুবকের মৃত্যু

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

পর্তুগালে সিলেটের যুবকের মৃত্যু

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
পর্তুগালে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে সিলেটের যুবক প্রবাসী রাজু আহমদ (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

 

Manual8 Ad Code

তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন। তিনি জানান, রাজুর মস্তিস্কে রক্তক্ষরণ হলে তাকে পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় সাঁও জো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাত ১টার দিকে রাজু মারা যান। মরদেহ দেশে আনার বিষয়ে স্বজনরা যোগাযোগ করছেন।

 

Manual6 Ad Code

তিনি আরও বলেন, প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে অর্থনীতিকে সচল করে রাখেন। যে কারণে প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা হয়ে থাকে। রাজুও অকালে চলে যাওয়া একজন রেমিটেন্স যোদ্ধার জীবন থমকে গেলো।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code