টয়লেটের রিং বসাতে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৩

টয়লেটের রিং বসাতে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে টয়লেটের রিং স্লাব বসাতে গিয়ে মাটি ধসে লক্ষণ চন্দ্র পাল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুর ৩টার সময় পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহত লক্ষণ দিনাজপুরের বীরগঞ্জ থানার ৯নং সাতর ইউনিয়নের দক্ষিন দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকাল ১১টা থেকে ডিসি বস্তি এলাকায় মমতা বেগমের বাড়িতে কয়েকজন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং বসাচ্ছিলেন। এসময় কাজ করতে করতে প্রায় ১৪টি রিং বসার পর লক্ষণের ওপর মাটি ধসে পড়ে। তার সাথে থাকা নারায়ন চন্দ্র চিৎকার করলে তাকে উদ্ধার করতে আশাপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লক্ষণের মৃতদেহ উদ্ধার করে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code