তত্ত্বাবধায়ক সরকারের দাবি রাজপথে গণআন্দোলন গড়ে তুলতে হবে : ভিপি নূর

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

তত্ত্বাবধায়ক সরকারের দাবি রাজপথে গণআন্দোলন গড়ে তুলতে হবে : ভিপি নূর

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, বাংলাদেশে মারামারি-হানাহানির রাজনীতি থেকে বের হয়ে এসে আমরা সম্প্রীতির রাজনীতি উপহার দিতে চাই। যে কারণে আমাদের প্রতিটি অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমন্ত্রণ করি। তাই খুব অল্প সময়ের মধ্যে গণঅধিকার পরিষদ দেশের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে। তিনি বলেন, ২০১৪ এবং ২০১৮ সালে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। তার মানে এই নয় যে আর কখনো সুষ্ঠু নির্বাচন হবে না।

 

নুর বলেন, রাজপথে গণআন্দোলন গড়ে তোলা গেলে ইভিএমের মতো তত্ত্বাবধায়ক সরকারের দাবিও সরকার মেনে নিতে বাধ্য হবে। এভাবে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি হবে। কিন্তু তার জন্য জনগণের আন্দোলন লাগবে, রাজপথে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

Manual4 Ad Code

 

নির্বাচন নিয়ে তিনি বলেন, পুরো পশ্চিমা বিশ্ব সুষ্ঠু নির্বাচন বিষয়ে যেভাবে সরব হয়ে উঠছে সরকার চাইলেও গায়ের জোরে ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন করতে পারবে না। কাজেই আমাদের এখন একটাই দায়িত্ব দেশের মানুষকে সচেতন করা যে, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকালে নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ ইউনাইটেড সেন্টারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর অঙ্গ সংগঠনের সহযোগিতায় গণ অধিকার পরিষদ সিলেট জেলা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

Manual7 Ad Code

গণ অধিকার পরিষদ সিলেট জেলা আহবায়ক রহমতে এলাহী লষ্করে নাইম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন ও ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বিপ্লব কুমার পোদ্দার, মিয়া মসিউজ্জামান, নাজমুস সাকিব, শহীদুল ইসলাম ফাহিম, যুগ্ম সদস্য সচিব ড. আজাদ আলী।

 

গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ চৌধুরী রাহাত এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর চৌধুরী সাজু, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ সভাপতি নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুল ইসলাম তোফায়েল, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনয়ার সম্রাট, প্রবাসী অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাতে সহ সভাপতি আব্দুস ছামাদ, যুব অধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি শাহ শামিম আহমেদ অপু, সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল, সাধারণ সম্পাদক শাহিন মির্জা, মহানগরের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী, সাবেক সদস্য সচিব রুহুল আমিন, ছাত্র অধিকার পরিষদ শাবিপ্রবির সভাপতি মোঃ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাসেদ আহমেদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এবি আল মাহমুদ, সাধারণ সম্পাদক তারেক আহমেদ প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সুমন আহমদ।

 

অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বিষয় তুলে ধরে এথেকে মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। গণঅধিকার পরিষদ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সংগঠনে যে মূল চার নীতি গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ ঘোষণা দিয়েছে তার সাথে একাত্মতা পোষণ করে সকল দেশ প্রেমিক মানুষকে গণ অধিকার পরিষদের নেতৃত্বে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আহবান জানান।

 

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code