তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা, শতাধিক ফ্লাইট বাতিল

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা, শতাধিক ফ্লাইট বাতিল

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা। স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে তাণ্ডব চালায় শক্তিশালী তুষারঝড়। এতে লন্ডভন্ড হয়ে গেছে সবকিছু। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।

Manual2 Ad Code

 

দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হাইড্রো-কিউবেক জানায়, তুষারঝড়ের আঘাতে ১০ লাখেরও বেশি হাইড্রো-কিউবেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাত ৩টা পর্যন্ত অন্ধকারে থাকতে হয়েছে তাদের। এখনো অনেক জায়গায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিস্থিতি।

 

ব্যাপক তুষারঝড়ে বিদ্যুতের লাইনের ওপর ভেঙে পড়েছে অনেক গাছ। কিছু এলাকায় গাছ উপড়ে পড়ার প্রধান কারণ ছিলো বড় আকারের শিলাবৃষ্টি।

Manual1 Ad Code

 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

 

কানাডার প্রধানমন্ত্রী বলেন, এটি খুবই কঠিন সময় আমাদের জন্য। এই অঞ্চলের প্রতিটি মানুষ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গাছপালা ভেঙে গেছে। বাড়ি-ঘর, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে আমাদের নিরাপদে থাকতে হবে। আমরা সবাই মিলে এই কঠিন সময় অতিক্রম করবো। সবাই সবার পাশে দাঁড়াবো। প্রতিবেশীদের সহযোগিতা করবো।

 

Manual7 Ad Code

বৈরি আবহাওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাতিল হয়েছে স্কুল-কলেজের ক্লাস। এছাড়া পিয়েরে এলিয়ট ট্রুডো বিমানবন্দরে বাতিল করা হয়েছে ১১২টি ফ্লাইট।

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code